, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ৫৫১টি ঈদের জামাত

বদলে গেছে সিলেটের আকাশ, বৃষ্টি নেই। শঙ্কা উড়িয়ে রোদ্দুর পরিবেশে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

আজ শনিবার (৭ জুন) সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে ছিল মুসল্লিদের ঢল। সকাল ৮টায় শুরু হওয়া এ জামাতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে ঈদ গাহ ময়দান। মুসল্লিদের মুখে ধ্বনিত প্রতিধ্বনি হচ্ছিল ১আল্লাহু আকবর, আল্লাহু আকবার’ তাকবির।

ঈদের জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। খুতবা প্রদান করেন মাওলানা মুশতাক আহমদ খান।

কোরবানির মহৎ আদর্শ তুলে ধরে তাঁরা মুসলিম উম্মাহর সংহতি, ভ্রাতৃত্ব এবং বিশ্ব শান্তি কামনায় পরিচালনা করেন দীর্ঘ আবেগময়ী মোনাজাত।

শুধু শাহী ঈদগাহই নয়, সিলেট নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদেও অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। জেলা ও মহানগর পুলিশের তথ্যমতে, নগরীর ৩৯০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৪২টি হয়েছে খোলা মাঠে এবং ২৪৮টি মসজিদে। সিলেট জেলা জুড়ে আয়োজন করা হয়েছে মোট ২ হাজার ৫৫১টি ঈদ জামাত।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শাহী ঈদগাহ এলাকা ছিল চার স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা। মোতায়েন ছিল সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোবাইল টিম, ট্রাফিক পুলিশ, ড্রোন নজরদারি ও রুফটপ ইউনিট। অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ছিল সার্বক্ষণিক। নগরবাসী, প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় পবিত্র ঈদুল আজহার জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সেই সাথে কোরবানী বজ্য পরিষ্কারে সিলেট সিটি করর্পোরেশন দিয়েছে বার্তা। একই সাথে বজ্য দ্রুত অপসারণে তারা নিয়েছে প্রস্তুতি।

জনপ্রিয়

অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন

সিলেটে অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ৫৫১টি ঈদের জামাত

প্রকাশের সময় : ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫