, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা, পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সিলেটের সাদা পাথর 

বিরূপ আবহাওয়ার ফলে বন্ধ ঘোষণা করা সাদা পাথর পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাঙ্গা আগামী ০৬/০৬/২০২৫ তারিখ হতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেওয়া হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিতে নিমজ্জিত হয়ে যায় সাদা পাথর পর্যটনকেন্দ্র। যার কারণে খেয়াঘাট বন্ধ থাকে। এমন পরিস্থিতিতে ঝুকি এড়াতে গত ৩০ মে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণা দেয়া হয়। ইউএনও আজিজুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদা পাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। আবহাওয়া স্থিতিশীল হলে পরে পর্যটন স্পটটি খুলে দেওয়া হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয়

অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন

তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা, পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সিলেটের সাদা পাথর 

প্রকাশের সময় : ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫