, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

মৌলভীবাজারে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে বহুল আলোচিত দুটি হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. মাসুক আলীকে পুলিশ গ্রেফতার করেছে।

তিনি হত্যাকাণ্ডের পরপরই পালিয়ে গিয়ে আদমপুর ইউনিয়নের মধুভাগ নামক এলাকায় আত্মগোপনে ছিলো।

স্থানীয় লোকজনের সহায়তায় অবশেষে পুলিশ বুধবার (০৪ জুন) বিকালে তাকে গ্রেফতার করে। তবে এ হত্যাকাণ্ডের জড়িত আরও ২ জন আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির দুটি হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, ৩ জুন বিকেল ৫ টায় হত্যাকাণ্ডের পর নিহত শারমিন বেগমের স্বামী শহীদ মিয়া কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে মূল আসামি মাসুক আলী তার স্ত্রী রাহেলা বেগম ও তার মেয়েসহ ৩ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, জমিজমা নিয়ে মাসুমা আক্তার ও শারমিন বেগমের আপন চাচা মাসুক আলীর সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫ টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুক আলী ও রাহেলা বেগম উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে দুুই ভাতিজি ও তাদের মা হাজেরা বেগমকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে দুই ভাতিজির মৃত্যু হয়। গুরুতরভাবে আহত হন হাজেরা বেগম। তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকট জনক।

জনপ্রিয়

অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন

মৌলভীবাজারে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫