, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

পানিতে তলিয়ে গেছে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক, বরাদ্দ ২২ মেট্রিকটন চাল

সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের ৬টি অংশে বানের পানিতে তলিয়ে গেলেও যানচলাচলে স্বাভাবিক রয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার ১৫শত পরিবার ক্ষতিগ্রস্থ হলেও পানিবন্ধি পরিবারের সংখ্যা হাতে গোনা। গত দুইদিন থেকে বৃষ্টি না হওয়ায় নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। তিনি জানান, বন্যা কবলিত ১০ ইউনিয়ন ও পৌরসভায় জরুরী ভিত্তিতে ২২ মেট্রিকটন চাল বরাদ্ধ করা হয়েছে।

চলতি বন্যায় কুশিয়ারা নদীর বিয়ানীবাজার উপজেলায় বুধবার রাতে পাঞ্জেপুরি ডাইক ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করছে। একই নদীর শেওলা ও দুবাগ এলাকায় নদীর বাঁধ উপচে এবং কাকরদিয়া এলাকায় একটি ডাইক ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করায় তলিয়ে গেলে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ের কাকরদিয়া, তেরাদল, দুবাগের ৬টি এলাকা।

সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার বিকাল ৩টায় কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে দশমিক ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মঙ্গলবারে একই পয়েন্টে পানি বিপৎসীমার দশমিক ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, ৬৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হলেও এখনো কোন পরিবার আশ্রয় নেয়নি। বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কবলিত এলাকাবাসীর যত রকম সহযোগিতা প্রয়োজন প্রশাসন সেসব ব্যবস্থা করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, নদীর পানি কমতে শুরু করায় পরিস্থিতি দুই একদিনের মধ্যে উন্নতি হবে।

জনপ্রিয়

অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন

পানিতে তলিয়ে গেছে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক, বরাদ্দ ২২ মেট্রিকটন চাল

প্রকাশের সময় : ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫