, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪ জন

মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। যেখানে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে মে মাসে সিলেট বিভাগে ৩৩ সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়।

নিহতের মধ্যে ১১ জন পথচারী রয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।

মে মাসে সিলেট জেলায় ১৮ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় পাঁচ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ছয় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেলচালক ও আরোহী ও চারজন সিএনজি ও লেগুনাচালক ও আরোহী ও ১১ জন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তিন দুর্ঘটনায় দুইজন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় তিনটি দুর্ঘটনায় পাঁচজন, এ সময় নয়জন চালক নিহত হয়েছেন।

মে মাসে নিহত ৩৪ জনের মধ্যে ২৭ জন পুরুষ, তিনজন নারী ও চারজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯ সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছিলেন।

জনপ্রিয়

অনুমোদন সম্পন্ন : সিলেট নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন

মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪ জন

প্রকাশের সময় : ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫