, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পাউস ভিসায় লন্ডন পাঠানোর নামে প্রতারণা: ৪৫ লাখ টাকা আত্মসাৎ, অবশেষে গ্রেপ্তার আব্দুল করিম কাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার প্রবাসী রুবেল নিহত সড়কে আতঙ্ক: জানুয়ারি-ফেব্রুয়ারিতে সিলেটে ৫৫ দুর্ঘটনায় ৫৪ জনের মৃত্যু সিলেটে ফাহিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘কুত্তা রনি’ র‌্যাবের জালে বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি লুনা বিশ্বনাথে ছাত্র শিবিরের ইফতার মাহফিল সম্পন্ন এতিম দিবসে ইসলামিক রিলিফের আলোচনা সভা সুনামগঞ্জে দিনদুপুরে সিএনজিতে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ৩ সিলেটে ঝোপে মিলল কঙ্কাল ও নারীর চুল হযরত শাহজালাল (র.) এর ব্যবহৃত সামগ্রী মাজারেই জাদুঘর করে সংরক্ষণের নির্দেশ

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশ: জাপানে শ্রমিক পাঠানোতে তদারকি জোরদার

প্রতি সপ্তাহে বিদেশের শ্রম বাজার সম্প্রসারণের হালনাগাদ প্রতিবেদন উপস্থাপন করতে হবে: আরিফুল হক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, এখন থেকে প্রতি সপ্তাহে বিদেশের শ্রম বাজার সম্প্রসারণের হালনাগাদ প্রতিবেদন উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার শৈথল্য দেখানো যাবে না।

বুধবার ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির প্রথম সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বিদেশি কর্মীর চাহিদা, নিরাপদ কর্মপরিবেশ, শতভাগ শ্রম অধিকার ও উচ্চ বেতনের নিশ্চয়তা থাকায় বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে জাপান বাংলাদেশের জন্য সম্ভাবনাময় একটি শ্রমবাজার।

এ দিন বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির প্রথম সভা মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাপান প্রধানত চারটি ভিসা ক্যাটাগরিতে কর্মী গ্রহণ করে থাকে। যথা: Technical Intern যা ২০১৭ সালের এপ্রিল থেকে পরিবর্তিত হয়ে Employment for Skill Development (ESD), Specified Skilled Worker, Engineers/ Specialist in Humanities/ International services এবং Student। Japan Times এর ২৩ ডিসেম্বর ২০২৫ এর প্রতিবেদন অনুসারে বর্ণিত চারটি ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র ESD এবং SSW ক্যাটাগরিতে আগামী মার্চ ২০১৯ সালের মধ্যে জাপান ১২ লক্ষের অধিক বিদেশী কর্মী নিয়োগ করবে। অন্যদিকে বাংলাদেশের সর্বশেষ জনশুমারি মোতাবেক দেশের অভ্যন্তরের শ্রমিকের চাহিদা পূরণের পর বর্তমান প্রায় ২.৫ কোটি অতিরিক্ত working-age population রয়েছে। দক্ষ করে গড়ে তুলতে পারলে যার একটি বিরাট অংশ জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। যথাযথ প্রস্তুতি গ্রহণপূর্বক জাপানি কোম্পানির নিকট হতে চাহিদা প্রাপ্তি নিশ্চিত করা গেলে জাপান শ্রমবাজারের এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে নতুন আরও লক্ষাধিক কর্মী প্রেরণ এবং উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে ১ কোটি বাংলাদেশী কর্মীর প্রবাসে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে দেশভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে জাপানে বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ হতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

স্পাউস ভিসায় লন্ডন পাঠানোর নামে প্রতারণা: ৪৫ লাখ টাকা আত্মসাৎ, অবশেষে গ্রেপ্তার আব্দুল করিম

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশ: জাপানে শ্রমিক পাঠানোতে তদারকি জোরদার

প্রকাশের সময় : ১০:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬