বিশ্ব এতিম দিবস উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে দিরাই উপজেলা এ আলোচনা সভা ও এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই উপজেলার সমন্বয়কারী আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কুদ্দুস, দিরাই সরকারি কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাব-এর সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও শিক্ষক মোস্তাক মিয়া।
এসময় উপকারভোগী সুরাইয়া আক্তার, লুবনা বেগম ও রাশেদা খাতুন বক্তব্য দেন।
সভা শেষে এতিম ও তাদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন

দিরাই প্রতিনিধি 














