, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১১৩ জন

সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রামগত বাড়ছে। অক্টোবর মাসে ইতোমধ্যে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত ২৮ দিনে ১১৩ জনের ডেঙ্গু শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৪ জন। এ নিয়ে সিলেট অঞ্চলে মোট শনাক্ত রোগী ২৯৬ জন এবং চলতি মাসে মোট আক্রান্ত ১১৩ জন।

গত ৯ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এর আগে বিভাগে কোনো মৃত্যুর ঘটনা নেই।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে সাতজন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে তিনজন, নর্থইস্ট মেডিকেল হাসপাতালে একজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।

এই বছরের মধ্যে গত সেপ্টেম্বরে সিলেট অঞ্চলে ৭৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এছাড়া আগস্ট মাসে ৪৮ জন এবং জুলাই মাসে ২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জুন মাসে শনাক্ত হয়েছে ১৪ জন, মে মাসে ১২ জন, এপ্রিল ও ফেব্রুয়ারি মাসে কোনো রোগী শনাক্ত না হলেও জানুয়ারি মাসে ৬ ও মার্চ মাসে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, যারাই আক্রান্ত হয়েছে, অনেকের ঢাকায় ট্রাভেল হিস্ট্রি রয়েছে। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় হবিগঞ্জ জেলায় ডেঙ্গুরোগীর সংখ্যা তুলনামূলক বেশি। ডেঙ্গুর লার্ভা অনুসন্ধানের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে ২৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১১৩ জন

প্রকাশের সময় : ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫