, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

  • কান
  • প্রকাশের সময় : ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১২৪ পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শাকিল আহমদ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শাকিল আহমদ উপজেলার দনা এলাকার মাদারপুর গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন জানান, বিকেলে শাকিল ডোনা সীমান্তের ১৩৩৪ নম্বর পিলারের পাশে ঘাস কাটছিলেন। এ সময় লাগোয়া ভারতের সুপারিবাগান থেকে খাসিয়ারা অতর্কিতভাবে গুলি ছোড়ে। গুলিতে শাকিল গুরুতর আহত হন। স্থানীয় কৃষকরা তাকে দ্রুত বাংলাদেশের ভেতর থেকে উদ্ধার করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেতিমগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাটির খবর পেয়ে বিজিবি ডোনা ক্যাম্প তা নিশ্চিত করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

প্রকাশের সময় : ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫