, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটের কদমতলীর এনা কাউন্টার থেকে দিন-দুপুরে ১২ লাখ টাকা ছিনতাই

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকা থেকে এনা পরিবহনের ৩ জন কর্মচারীর কাছ থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সিলেট এনা পরিবহনের কদমতলির কাউন্টার থেকে ১২ লাখ ৪০ হাজার টাকা ৩ কর্মচারী ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। তারা কদমতলির ইয়াসিন প্লাজা নামক মার্কেটের সামনে যাওয়ামাত্র ৩টি মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়।

টাকা ব্যাংকে নিয়ে যাওয়া কর্মচারীরা হলেন- এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম ও নুর মুস্তফা এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ।

কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম বলেন- ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ছিলো। তাদের হাতে লম্বা ধারালো দা ছিলো। তারপরও আমরা সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করেছি।

কদমতলি পুলিশ ফাাঁড়ির ইনচার্জ এস.আই সুমন দাস বলেন, এনা পরিবহন কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আশপাশ মার্কেটের সিসিটিভি ফুটেজ চেক করে অভিযুক্তদের ধরতে চেষ্টা করছি আমরা।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটের কদমতলীর এনা কাউন্টার থেকে দিন-দুপুরে ১২ লাখ টাকা ছিনতাই

প্রকাশের সময় : ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫