, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে সিএনজিতে ৩ জনের বেশি ভ্রমণ নয় : পুলিশ কমিশনার

সিএনজিচালিত অটোরিকশায় যানবাহনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিল লাগানো বাধ্যতামূলক ও ৩ জনের বেশি ভ্রমণ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এছাড়া প্রতিটি সিএনজির সামনে ও পেছনে গ্রিল লাগাতে হবে।

তিনি বলেন, আমরা চাই এ অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে। নগরে চলাচলকারী সিএনজি অটোরিকশার সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।

সিলেট মহানগর এলাকায় সিএনজিচালিত থ্রি হুইলার যানবাহন এবং প্যাডেলচালিত রিকশার ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এমনটি বলেন।

সভায় কমিশনার রাজনীতিবিদ, সাংবাদিক প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সিলেট নগরবাসীর সুবিধার্থে সিএনজি ও রিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণ করার লক্ষ্যে আলোচনা করেন।

এ সময় কমিশনার বলেন, নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে, যাতে চালক ও যাত্রী—উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে সিএনজিচালিত যানবাহনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে গ্রিল লাগানো বাধ্যতামূলক করতে হবে এবং সিএনজিতে সর্বোচ্চ ৩ জন যাত্রী বহন করতে পারবে। আমরা চাই এ অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে সিএনজিতে ৩ জনের বেশি ভ্রমণ নয় : পুলিশ কমিশনার

প্রকাশের সময় : ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫