, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে নির্দেশ অমান্য করে ‘মিনিস্টার বাড়ি’ ভাঙ্গায় ঐতিহ্য রক্ষায় মানববন্ধন

সিলেট নগরীর পাঠানটুলার ঐতিহাসিক ও স্থাপত্য নন্দন ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদফতর। কিন্তু প্রশাসনের ওই আদেশ অমান্য করে বাড়ি ভাঙ্গার কাজ অব্যাহত রাখা হয়েছে। ফলে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ব্যানারে মানববন্ধন করেন সিলেটের সংস্কৃতি কর্মী ও গণমাধ্যম কর্মীসহ সুধিজনরা।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির মূল ফটক তালাবদ্ধ করে বাড়ি ভাঙ্গার কাজ অব্যাহত রাখা হয়। এর আগে শুক্রবার সকালে স্থাপনাটি পরিদর্শনে যান প্রত্নতত্ত্ব অধিদফতরের গবেষণা সহকারী মো: ওমর ফারুক। পরিদর্শন শেষে তিনি জানান, ‘স্থাপত্যটির ঐতিহাসিক মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে হবে।’

এদিকে তার নির্দেশের পরেও বাড়িটির ভাঙ্গার কাজ চালু রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। এদিন দুপুর ১২টার দিকে সিলেটের সোয়া শতাব্দীর এ ঐতিহাসিক দৃশ্যনন্দন বাড়ি ভাঙ্গা বন্ধ ও রাষ্ট্রীয়ভাবে তা সংরক্ষণের দাবিতে বাড়ির প্রধান ফটকের সামনে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ব্যানারে মানববন্ধন করেন সিলেটের সংস্কৃতি কর্মী ও গণমাধ্যম কর্মীসহ সুধিজনরা। মানববন্ধন থেকে অবিলম্বে বাড়ি ভাঙ্গা বন্ধ করে তা যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে নির্দেশ অমান্য করে ‘মিনিস্টার বাড়ি’ ভাঙ্গায় ঐতিহ্য রক্ষায় মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫