, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ১২ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ বিকেলে কুলঞ্জ গ্রামে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে সংঘর্ষ চলাকালে গুলি ছোরা হয়। এসময় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে গুরুতরদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পিন্টু দাস বলেন, সংঘর্ষে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১২ জন গুলিবিদ্ধ বলে ধারণা করছি। প্রাথমিক চিকিৎসা শেষে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, “খবর পেয়ে অফিসার ঘটনাস্থলে গেছেন, তবে এখনও নিশ্চিত করেননি। যতটুকু জানি, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ১২ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

প্রকাশের সময় : ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫