, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে দুই দিনে আটক ২২২ যানবাহন, মামলা ৯৪টি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেটে চলছে পুলিশের বিশেষ অভিযান। গত দুই দিনে (মঙ্গলবার ও বুধবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও বিভিন্ন থানার যৌথ অভিযানে ২২২টি যানবাহন আটক করা হয়েছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে ৯৪টি মামলা করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, অভিযানে যেসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- ব্যাটারিচালিত রিকশা ৭৪টি, টেম্পু ২টি, সিএনজি অটোরিকশা ৩৪টি, লেগুনা ১টি, মোটরসাইকেল ৫১টি, মাইক্রোবাস ১টি, কার ১টি, ট্রাক ১টি, পিকআপ ২টি ও পায়ে চালিত রিকশা ৫৫টি।এছাড়া ৯৪টি মামলার মধ্যে ৪১টি সিএনজি, ৪৭টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি কার এবং ১টি ট্রাকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল, অননুমোদিত স্থানে পার্কিং, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অভিযানের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই দিনের অভিযানে ২২২টি যানবাহন আটক এবং ৯৪টি মামলা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র না থাকা ও জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে দুই দিনে আটক ২২২ যানবাহন, মামলা ৯৪টি

প্রকাশের সময় : ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫