, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

বিশ্বনাথে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম-সম্পাদক শামীম আহমদকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের পর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রণক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরো প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার এজাহারনামীয় অভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ। আদালতের নির্দেশনায় পরবর্তীতে বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।

বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে কাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

বিশ্বনাথে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫