, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত

সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এরর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

বুধবার সকাল ১০টার দিকে চারিকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় বিজিবি। এসময় চোরাইপণ্য ভর্তি ট্রাকসহ একজনকে আটকও করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জৈন্তাপুর সীমান্ত দিয়ে চোরাই পণ্য আনার খবরে বুধবার সকালে টহল জোরদার করে বিজিবি। চারিকাটা ইউনিয়ন দিয়ে চোরাই পণ্য ভর্তি পিকআপ থামাতে চাইলে চোরকারবারিরা বিজিবি সদস্যদের উদ্দেশ্য গুলি ছুঁড়ে। এসময় বিজিবি পাল্টা গুলি ছুঁড়লে একজন নিহত হয়।

১৯ বিজিবির কমান্ডার লেফটনেন্ট কর্ণেল জুবায়ের আহমদ জানান, গুলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ব্যক্তি চোরাকারবারি উল্লেখ করে তিনি বলেন, চোরাই পণ্যবাহী ট্রাকের সাথেই তিনি ছিলেন।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত

প্রকাশের সময় : ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫