, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আলমগীর হোসেন (২৭) মোটরসাইকেল আরোহী ছিলেন।

নিহত আলমগীর হোসেন ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সুনামগঞ্জে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।

জানা যায়, দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক বিধান সরকার জানিয়েছেন আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রকাশের সময় : ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫