, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট নগরীর সড়কের পাশে ২৫ গজের মধ্যে গাড়ি পাকিং করলেই আইনি ব্যবস্থা

সিলেট নগরে রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজের মধ্যে সব ধরনের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। এ দূরত্বের মধ্যে কোনো ধরনের যানবাহন রাখলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ নির্দেশনা জারি করেন। এতে আরও বলা হয়, দুই লেনের সড়কে কোনো ধরনের পার্ক করা যাবে না। এ ছাড়া নির্ধারিত পার্কিংয়ে সিঙ্গেল লাইনে অনুমোদিতসংখ্যক যানবাহন রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগর পুলিশ আইনের ২৭(১) ধারা মতে, ফুটপাত ও সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে আদেশটি জারি করা হয়েছে। এতে নগরে যানজট সমস্যা অনেকটাই দূর হবে।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

সিলেট নগরীর সড়কের পাশে ২৫ গজের মধ্যে গাড়ি পাকিং করলেই আইনি ব্যবস্থা

প্রকাশের সময় : ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫