, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম

হকারমুক্ত সিলেট শহর যেন নতুন এক অধ্যায়ের সূচনা

সিলেট শহরের চেনা চিত্র বদলে গেছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে দেখা গেল এক ভিন্ন সিলেট—হকারমুক্ত, আলোকিত, এবং সুশৃঙ্খল। ব্যস্ততম বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত সড়কজুড়ে নেই ফুটপাতজুড়ে বসে থাকা হকারদের ভিড়, নেই এলোমেলো দোকান বা জটলা। ফলে রাতের শহর এখন অনেকটাই প্রশস্ত, শান্ত এবং চলাচলযোগ্য।

শহরের রাস্তায় সারি সারি অটোরিকশা, আলোয় ভরা দোকান, আর নির্ভয়ে হাঁটছেন পথচারীরা। একসময় যেখানে পা রাখার জায়গা পাওয়া যেত না, সেখানে এখন লোকজন নির্বিঘ্নে হাঁটছেন। দোকানদার, ক্রেতা এবং যানবাহন সবাই যেন উপভোগ করছেন হকারমুক্ত এই নতুন পরিবেশ।

সিলেট সিটি করপোরেশনের নির্দেশে নগরীর প্রধান সড়কগুলো থেকে হকার উচ্ছেদের পর থেকেই বদলে গেছে শহরের চেহারা। যানজট অনেকটা কমেছে, ফুটপাত ফিরেছে পথচারীদের দখলে। শহরের সৌন্দর্যবর্ধন ও শৃঙ্খলা আনতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, হকারমুক্ত হওয়ার পর দোকানের সামনে ক্রেতারা সহজে আসতে পারছেন। শহরটাও এখন অনেক পরিষ্কার লাগছে।

রাতের আলোয় ঝলমলে সিলেট শহর যেন নতুন এক অধ্যায়ের সূচনা করেছে—একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক নগরীর পথে এগিয়ে যাচ্ছে পর্যটননগরী সিলেট।

জনপ্রিয়

সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম

হকারমুক্ত সিলেট শহর যেন নতুন এক অধ্যায়ের সূচনা

প্রকাশের সময় : ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫