, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি
সহযোগীদের নামও প্রকাশ

সিলেটের জকিগঞ্জে ব্যবসায়ী নুমান হত্যা: দায় স্বীকার করলেন শ্যালক সুমন

জকিগঞ্জে ব্যবসায়ী নুমান হত্যা: দায় স্বীকার করলেন শ্যালক সুমনসিলেটের জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলার মূল আসামি ও নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন হত্যার দায় স্বীকার করেছেন। চার দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার (১৯ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের শুরুতে সুমন হত্যাকাণ্ডের বিষয়ে নানা প্রশ্ন এড়িয়ে গেলেও পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নুমান উদ্দিনকে হত্যার কথা স্বীকার করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজন সহযোগীর নামও প্রকাশ করেন তিনি।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, নিহত নুমান উদ্দিনের সঙ্গে সুমনের দীর্ঘদিনের পারিবারিক ও আর্থিক বিরোধ ছিল। প্রবাসে থাকা অবস্থায় নুমান তার পাঠানো টাকার হিসাব চাওয়ায় দুলাভাই ও শ্যালকের মধ্যে শত্রুতা শুরু হয়। সেই শত্রুতার জের ধরে সুমন পরিকল্পিতভাবে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে নুমান উদ্দিনকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এদিকে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মামলাটির গভীরতর তদন্তের স্বার্থে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সহযোগীদের নামও প্রকাশ

সিলেটের জকিগঞ্জে ব্যবসায়ী নুমান হত্যা: দায় স্বীকার করলেন শ্যালক সুমন

প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫