, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটের ওসমানীনগরে এটিএম কার্ড হ্যাক করে সাড়ে ৯ লাখ টাকা লুট

সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক গ্রাহকের এটিএম কার্ড হ্যাক করে তার একাউন্ট থেকে সাড়ে ৯ লাখ টাকা লুটে নিয়েছে হ্যাকাররা। ইউসিবির সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার শাখায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ গ্রাহকের নাম কয়েছ আহমদ মাসুম। ব্যাংক কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

জানা যায়, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গ্রামতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে কয়েছ আহমদ মাসুমের ইউসিবি গোয়ালাবাজার শাখায় একটি সঞ্চয়ী হিসাব রয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে মাসুমের ব্যাংকের এটিএম কার্ডের পাসওয়ার্ড হ্যাক করে ৪টি ট্রানজেকশনের মাধ্যমে সাড়ে ৯ লাখ টাকা চুরি করে ট্রান্সপার করে নেয় হ্যাকার চক্র।

এ ব্যাপারে কয়েছ আহমদ মাসুম বলেন, ‘ব্যাংকে টাকা রাখলাম নিরাপত্তার জন্য কিন্ত ব্যাংক একাউন্ট থেকে হ্যাকাররা আমার টাকা নিয়ে গেল। ব্যাংকের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এর জন্য দায়ী। আমি এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল হক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এমন ঘটনা আমাদের ব্যাংকের জন্য বিরল। আমরা ওই গ্রাহকের টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটের ওসমানীনগরে এটিএম কার্ড হ্যাক করে সাড়ে ৯ লাখ টাকা লুট

প্রকাশের সময় : ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫