, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি
মরার উপর খারার ঘা

সিলেট বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন : কোটি টাকার ক্ষতি, ৫ উপজেলা অন্ধকারে

অব্যাহত লোডশেডিং এর মধ্যে ও সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত ২৩০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগে কন্ট্রোল রুমের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের কচুয়াবহর এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুতের এরিয়া অফিসের এজিএম শামসুল ইসলাম জানানন, ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর (পালবাড়ি) নামক স্থানে অবস্থিত ২৩০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সুইচিং কন্ট্রোল রুমে হঠাৎ করে কয়েকটি বিকট শব্দে আগুন লেগে যায়। সাথে সাথে বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার ব্রিগেডের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কন্ট্রোল রুমের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে ধারণা করছেন কর্মকর্তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়।

এ ঘটনায় সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরো এলাকা, ওসমানীনগর, গোলাপগঞ্জ, বালাগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার জেলার রাজনগর এলাকায় প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে এ অঞ্চলের ১৫ লাখ মানুষ অন্ধকারে রাত কাটান।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। তবে সকাল থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

মরার উপর খারার ঘা

সিলেট বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন : কোটি টাকার ক্ষতি, ৫ উপজেলা অন্ধকারে

প্রকাশের সময় : ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫