, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

এইচএসসির ফল খারাপ হওয়ায় সিলেটে শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় সিলেটে শাফকাত জাহান শাহজী নামে এক এইচএসসি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শাফকাত জাহান শাহজী (১৮) মদন মোহন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সার্জেন্ট ছিলেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মোগলাবাজার থানাধনী কদমতলী এলাকার জাহান মঞ্জিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মদন মোহন কলেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শাহজী জানতে পারেন তিনি ফেল করেছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে দুপুরে নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) ও (মিডিয়া) অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, সিলেটের কদমতলীতে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে পরীক্ষায় ফলাফল খারাপ (ফেল) করায় মানসিক চাপে পড়ে শিক্ষার্থীটি আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

এইচএসসির ফল খারাপ হওয়ায় সিলেটে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশের সময় : ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫