, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি
এইচএসসির ফলাফল

সিলেটে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬০২ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে

সিলেট বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। এবছর সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৬০২ জন। যা বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল।

গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৬,৬৯৮ জন।
এবছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। তার মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

ফলাফল ধসের কারণ হিসেবে কারণ হিসেবে তিনি বলেন, ইংরেজিসহ কয়েকটি বিষয়ে খারাপ ফলের কারণে সামগ্রিক ফলাফল খারাপ হয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর শতভাগ পাস করেছে তিনটি প্রতিষ্ঠান। এর আগের বছর শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান ছিল আটটটি। এবার একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা চারটি। এটি বিগত ৫ বছরের মধ্যে এবারই প্রথম।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

এইচএসসির ফলাফল

সিলেটে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬০২ জন

প্রকাশের সময় : ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫