, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেট-হবিগঞ্জ রুটে চালু হচ্ছে এসি বাস

সিলেটের সিলেট-হবিগঞ্জ রুটে চালু হতে যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। শিগগিরই সিলেট-হবিগঞ্জ রুটে এই বাস সার্ভিস চালু করতে যাচ্ছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। শুরুতে চারটি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বর্তমানে হবিগঞ্জ-সিলেট বাইপাস ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে ১১৫টি বাস চলাচল করে। এ রুটে প্রতিদিন বাসযোগে প্রায় ৮ হাজার যাত্রী যাতায়াত করেন। সিলেটের বিভিন্ন রুটে এসি বাস চালুর প্রেক্ষিতে ওই রুটের যাত্রীরাও আরামদায়ক এসি বাসের দাবি তুলেন। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে মোটর মালিক গ্রুপ এসি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল গণমাধ্যমকে জানান, ‘সিলেট-হবিগঞ্জ রুটে এসি বাস সার্ভিস এখন সময়ের দাবি। গত এক বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে গত মাসের বৈঠকে এসি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, বিআরটিসির সঙ্গে পরামর্শ করে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে। হবিগঞ্জ থেকে সকালে এবং সিলেট থেকে বিকেলে বাস ছাড়ার সময়সূচি প্রাধান্য পাবে। যাতে অফিসগামী ও শিক্ষার্থীরা সহজে সুবিধা নিতে পারেন।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেট-হবিগঞ্জ রুটে চালু হচ্ছে এসি বাস

প্রকাশের সময় : ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫