, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

সিলেটের কানাইঘাটে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গ্রেফতারকৃত নূর আহমদ (৩০) কানাইঘাট উপজেলার লালরচক গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। শনিবার (১১ অক্টোবর) রাতে লালরচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৯ জানুয়ারি কানাইঘাট উপজেলার এক তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে পাশের জঙ্গলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ওই রাতে ভিকটিম রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ১টার দিকে দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে ভিকটিম ঘুম থেকে জেগে দরজা খুললে নূর আহমদ ও তার দুই সহযোগী প্রবেশ করে। পরে তারা মুখ চেপে ধরে তরুণীকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে রাস্তার পাশে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

চিৎকার করতে চাইলে তাকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় ধর্ষকরা। পরে তারা চলে গেলে ভিকটিম বিষয়টি তার ভাইকে জানায় এবং পরদিন নিজে বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা চালায়। এর ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) রাতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট-এর একটি দল কানাইঘাট থানাধীন লালরচক এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নূর আহমদকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, নূর আহমদ সিলেট জেলার বিভিন্ন থানায় সাতটি মামলায় এজাহারে ও চার্জশিটে অভিযুক্ত। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫