, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি
জরিমানা ১১ লাখ টাকা

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন থেকে সিলেট ফেরা যাত্রী

বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন রুটের একটি ফ্লাইটের যাত্রী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি-২০২ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

বিমানটি বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করে কর্তৃপ্ক্ষ।

নাম না প্রকাশের শর্তে বিমান বাংলাদেশ সিলেটের এক কর্মকর্তা বলেন, ২৭-এ আসনের ওই যুবক মদ্যপ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিমানে ওঠার পর সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন। কোনোভাবেই নিবৃত করা সম্ভব না হওয়ায় দড়ি দিয়ে তাকে নিজের আসনের সঙ্গে বেঁধে রাখে লোকজন। এরপর থেকে তিনি ক্রুদের, বিশেষ করে নারী ক্রুদের অশ্লীল গালি-গালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি ২৭-সি নম্বর সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন।

পরিচালক হাফিজ আহমদ বলেন, ওই যাত্রী বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন। তবে তিনি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন। পরিবারের লোকজন ক্ষতিপূরণের টাকা নিয়ে আসছে। বিষয়টি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ দেখছে।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

জরিমানা ১১ লাখ টাকা

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন থেকে সিলেট ফেরা যাত্রী

প্রকাশের সময় : ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫