, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটে অবৈধ যানবাহনের শোরুম অপসারণে কঠোর নির্দেশ, অভিযান ১৬ অক্টোবর

সিলেট মহানগর এলাকায় অবৈধভাবে স্থাপিত যানবাহনের শোরুম অপসারণে কঠোর অবস্থানে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) একটি বিজ্ঞপ্তি জারি করে এসএমপি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে মহানগর এলাকার সব অবৈধ শোরুম থেকে যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে দখল করা সড়ক, ফুটপাত কিংবা সরকারি জায়গা থেকে যানবাহন না সরালে ১৬ অক্টোবর থেকে অভিযান শুরু হবে। এ সময় অবৈধ শোরুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি, যানজট বৃদ্ধি এবং নগরীর সৌন্দর্য নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এসব অবৈধ যানবাহন শোরুম। এজন্যই নগরবাসীর সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সড়কের জায়গা দখল করে শোরুম বসানো বন্ধ হলে যানজট অনেকটা কমবে, পথচারীরাও স্বস্তি পাবেন।

সূত্র জানায়, অভিযান পরিচালনায় এসএমপির ট্রাফিক বিভাগ, থানা পুলিশ ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত একযোগে অংশ নেবে।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটে অবৈধ যানবাহনের শোরুম অপসারণে কঠোর নির্দেশ, অভিযান ১৬ অক্টোবর

প্রকাশের সময় : ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫