, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি
জুলাই আন্দোলন হামলা

লালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান তুহিন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় সিলেটের দক্ষিণ লালাবাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তোয়াজিদুল হক তুহিন লালাবাজারের খরশনা গ্রামের রুশন মিয়ার ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তুহিন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও তাঁর অনুপস্থিতির কারণে সম্প্রতি এ পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আওয়ামী সরকার পতনের পর দায়েরকৃত বেশ কয়েকটি হত্যা ও বিস্ফোরক মামলার আসামি তোয়াজিদুল হক তুহিন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তোয়াজিদুল হক তুহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার একাধিক মামলা ছিল।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

জুলাই আন্দোলন হামলা

লালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান তুহিন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫