, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটে বোনের অভিযোগে মাদকাসক্ত ভাই কারাগারে

সিলেটের কোম্পানীগঞ্জে বোনের অভিযোগের প্রেক্ষিতে ভাইকে জেলে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলার আদর্শগ্রামে এই ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ (আদর্শগ্রাম) এলাকার মৃত লিলু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৪০)।

পুলিশ জানায়, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। অনেক চেষ্টার পরও পরিবারের সদস্যরা তাকে এই পথ থেকে ফেরাতে ব্যর্থ হন। বরং সময়ের সাথে সাথে তার পরিস্থিতি আরও খারাপের দিকে যায়।

শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে তার বোন থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ বাবুল মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজা প্রদান করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটে বোনের অভিযোগে মাদকাসক্ত ভাই কারাগারে

প্রকাশের সময় : ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫