, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সুনামগঞ্জে আর্থিক বিরোধের জেরে পুরুষাঙ্গ কেটে নিলো প্রতিপক্ষ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সবুজ মিয়া নামে এক স’মিল মালিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে একই ইউনিয়নের কামলাবাজ গ্রামের সামনে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটায়।

সবুজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। উপজেলা সদরের উকিলপাড়া মোড়ে সবুজের একটি স’মিল রয়েছে।

জানা গেছে, উপজেলার নলগড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রকির সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সবুজের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নলগড়া গ্রামের তাজু মাতব্বরের ছেলে রহিছ মিয়া ও আব্দুল বারেকের ছেলে সাদ্দাম হোসেনসহ ৭/৮ জন সবুজের ওপর অতর্কিত হামলা চালিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। রহিছ ও সাদ্দাম পরস্পর চাচাতো ভাই। পরে স্থানীয়রা গুরুতর আহত সবুজ মিয়াকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনায় অভিযুক্ত রহিছ মিয়া বলেন, ‘আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। সাদ্দাম ও রকি এই ঘটনা ঘটিয়েছে। আমি ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন সেতুর রড সিমেন্ট পাহারা দেই। তাই আমি সেখানে সব সময় থাকি।’

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, ‘এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সুনামগঞ্জে আর্থিক বিরোধের জেরে পুরুষাঙ্গ কেটে নিলো প্রতিপক্ষ

প্রকাশের সময় : ০২:১২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫