, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৩৭টি গরু ও ৫২টি মহিষের বড় চোরাচালান জব্দ

সিলেট সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল রিজিয়নের অধীন সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সদস্যরা এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তবর্তী পীরেরবাজার এলাকা থেকে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা মোট ২৩৭টি গরু ও ৫২টি মহিষ আটক করা হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, “এটি এখন পর্যন্ত সিলেট সীমান্তে গবাদিপশু চোরাচালানের সবচেয়ে বড় চালান আটক। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজিবি জানায়, চোরাচালানকারীরা সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে গবাদিপশু বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে বিজিবির সতর্ক নজরদারি ও দ্রুত পদক্ষেপের ফলে এ বিশাল চালান আটক করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, বিজিবি সম্প্রতি সিলেট সীমান্তে চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২৩৭টি গরু ও ৫২টি মহিষের বড় চোরাচালান জব্দ

প্রকাশের সময় : ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫