, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

টিকিট কালোবাজারিকে কোনোভাবেই বরদাশত করা হবে না : ডিসি সারওয়ার

সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, সিলেট নগরীতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। তিনি জানিয়েছেন কেউ রেলের টিকিট কালোবাজারি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনা কবলিত ট্রেন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিসি সারওয়ার আলম বলেন, সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেওয়ার কোনো সুযোগ নেই। যারা এমন কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

রেলওয়ে টিকিট কালোবাজারি সম্পর্কে হুঁশিয়ারি দিলে তিনি বলেন, রেলওয়ে স্টেশনে কোনো দালালচক্র বা টিকিট কালোবাজারিকে কোনোভাবেই বরদাশত করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ট্রেন দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ নিয়ে আমরা দুটি তদন্ত কমিটি করেছি। পাশাপাশি সিলেটের যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেন ও বগি বাড়ানোর বিষয়টি নিয়ে রেলওয়ের সঙ্গে কথা বলেছি।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে প্রায় ৩ ঘন্টা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

টিকিট কালোবাজারিকে কোনোভাবেই বরদাশত করা হবে না : ডিসি সারওয়ার

প্রকাশের সময় : ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫