, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি

সিলেটের কোম্পানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির একটি অটোরিকশার ধাক্কায় স্বামীর সামনে প্রাণ হারিয়েছেন হাসনা বেগম (৫২)। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার টুকের বাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাসনা বেগম উপজেলার বউবাজার এলাকার বাসিন্দা আতোষ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী দুজন সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ঘটনার পর সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি আটক করে হেফাজতে নেয়। তবে চালক পালিয়ে যায়।

জনপ্রিয়

ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫