, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ জন

সিলেটের সড়কগুলোতে ঝরছে একের পর এক প্রাণ। গত সেপ্টেম্বর মাসে সড়কে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু ও ৩০ জন আহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশুর গণমাধ্যমে পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে সিলেটের সড়কে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে গেল সেপ্টেম্বর মাসে। গত মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। এটি চলতি বছরের এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সিলেটের সড়কে সর্বোচ্চ ৩৬ জনের প্রাণহানি ঘটেছিল।

নিহতের মধ্যে ১২ মোটরসাইকেলের চালক ও আরোহী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংগঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

সিলেটে ১ মাসে সড়কে প্রাণ গেছে ৩৫ জনের
বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫
সেপ্টেম্বরে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ জন

প্রকাশের সময় : ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫