, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

জল্পনার অবসান, নির্বাচন করবেন হুমায়ুন : জানালেন মির্জা ফখরুল

অবশেষে জল্পনা কল্পনার অবসান হলো, নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান বিএনপির এই নেতার নির্বাচনের খবরে খুশির বন্যা ছডিয়েছে তার নিজ এলাকা সিলেট- আসনের বিশ্বনাথ- ওসমানী নগরে।

এই সাথে সিলেটজুড়েও নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। তার নির্বাচনের তথ্য প্রকাশ্যে জানালেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে এ তথ্য জানান বর্ষিয়ান এই নেতা।
বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।
প্রতুত্তরে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি এ বিষয়টি জানেন। এবং কোন আসন থেকে কাকে টেকওভার করা হচ্ছে তাও তিনি জানেন।
এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও জানেন তিনি।
বৈঠকের শুরুতে এক ভিডিওতে দুই পক্ষের পরিচয়পর্বে এসব আলোচনা হয় বলে দেখা গেছে এক ভিডিওচিত্রে।

মুলত হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগরে। তবে বিলেতেই কাটিয়েছেন জীবনের সিংহভাগ সময়। তবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে তিনি খানিকটা পরিচিতি পান। এ সুবাদে সিলেটেও তার পরিচয় কিছুটা বাড়ে।
মাস কয়েক আগে তিনি যখন সিলেট-২ আসনে নির্বাচনের তোড়জোড় শুরু করলেন, তখন থেকে রীতিমতো তোলপাড়। মূলত এ আসনটি ‘ইলিয়াস আলীর ঘাঁটি’ হিসেবে পরিচিত। ইলিয়াসের অবর্তমানে এখানে তাঁর স্ত্রী তাহসিনা রুশদী লুনা দলীয় মনোনয়ন পাচ্ছেন, এমনটাই ছিল ধারণা। কিন্তু হুমায়ুন কবির মাঠে নামার পর থেকে সেই ধারণা ক্রমেই যেন বদলাতে শুরু করে।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

জল্পনার অবসান, নির্বাচন করবেন হুমায়ুন : জানালেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫