, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিল থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহত ওই গৃহবধূ শারমিন চৌধুরী (২৫)। তিনি কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার শাহ আলমের ছেলে মো. রাদিদ (২৮)-এর স্ত্রী ও সিলেটের গোয়াইনঘাট থানার আঙ্গারজুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।

জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিলে এক গৃহবধূ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আমরা এরকম একটি খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫