, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটের শাহপরাণে পুলিশের উপর হামলা, আটক ৪

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় পারিবারিক সালিশ চলাকালে ভিডিও করা নিয়ে একপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এসময় থানাপুলিশের ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫-৬ জন পুলিশ সদস্য।

শনিবার (০৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, ওসি ও আরেকজন ওসমানীতে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। রাতেই ৮ জনকে আটক করা হয়েছে। তব যাচাই-বাছাই চলছে, যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের গ্রেফতার দেখানো হবে।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, সুরমাগেইট এলাকায় একটি পারিবারিক সালিশ বৈঠক চলাকালে একজনের ভিডিও করাকে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। এসময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশের উপরও চড়াও হয় হামলাকারীরা। হামলায় শাহপরাণ থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বেশ আহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪-৫ জন পুলিশ সদস্য। আহতদের মধ্যে ওসি ও আরেক পুলিশ সদস্য ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটের শাহপরাণে পুলিশের উপর হামলা, আটক ৪

প্রকাশের সময় : ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫