, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুরে এ ঘটনা ঘটে।

এ-ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৩৫) এলাকাবাসীর সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত স্ত্রীর নাম সাহিদা বেগম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় রেজাউল করিমের। এর এক পর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার পর এলাকাবাসী রেজাউল করিমকে আটকে রেখে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রেজাউল করিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫