, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

দক্ষিণ সুরমা কলেজের ছাত্র বায়েজিদের সৃষ্টির জাদু: কাবাঘর ও মসজিদের স্থাপত্যে সবাই স্তম্ভিত

সিলেটের দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বায়েজিদ আহমেদের সৃজনশীলতা ও নিপুণ কলায় সিলেটের স্থাপত্যপ্রেমীরা মুগ্ধ। মক্কার কাবা ঘরসহ বিভিন্ন মসজিদের বিখ্যাত স্থাপত্য নির্মাণ করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সকলকে।

দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গা হাজীগঞ্জ পরগণার শাহাদতপুর গ্রামের ভূরিভূষিত জনাব আজমল আলী সাহেবের একমাত্র সন্তান বায়েজিদ, যিনি তার শৈল্পিক মননের মাধ্যমে কঠিন স্থাপত্য কাঠামোতেও প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়েছেন। তার কাজের মধ্যে শুধু দৃশ্যমান সৌন্দর্য নয়, সেখানে ছুঁয়ে আসে এক অনন্য ভাবনা ও ক্ষুদ্রতার মধ্যে বিশালতা।

বায়েজিদের এই সৃজনশীলতা স্থানীয় মহলে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি দেশের স্থাপত্যকলা দুনিয়ায় নতুন এক স্বপ্নের উৎস হিসেবে পরিচিতি পাচ্ছে। সকলের প্রত্যাশা, এই স্বপ্নিল তরুণ তার মেধা ও দক্ষতার আলোকে ভবিষ্যতে দেশের স্থাপত্যশিল্পে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

আসুন আমরা সবাই এই জাগ্রত প্রতিভার শুভারম্ভে তার পাশে দাঁড়াই এবং তার সাফল্যের জন্য শুভকামনা জানাই।

দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক বলেন, প্রতিভাবান তরুণ বায়েজিদের শিল্পস্বত্তাকে ফুটিয়ে তুলতে পারলে দেশের স্থাপত্য শিল্প বিকাশে নতুন পথ প্রশস্ত হবে, পাশাপাশি বায়েজিদ তার লক্ষ্য পানে পৌঁছাতে সক্ষম হবে।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

দক্ষিণ সুরমা কলেজের ছাত্র বায়েজিদের সৃষ্টির জাদু: কাবাঘর ও মসজিদের স্থাপত্যে সবাই স্তম্ভিত

প্রকাশের সময় : ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫