, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর নোমান আহমেদ (৫০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজারের পাশের শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নোমান আহমদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে।

নিহতের আত্নীয় সুমন আহমদ জানান, গত তিন দিন ধরে নোমান আহমদের কোনো সন্ধান না পেয়ে র‌্যাব ৯ অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মধ্যে খবর পাই আমার দুলাভাইয়ের মরদেহ ধানখেতে পড়ে আছে। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের মতে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এখনো হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫