, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

দেশের ব্যস্ততম মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকা দীর্ঘ যানজটে পড়েছে। বুধবার (০১ অক্টোবর) সকাল থেকেই মহাসড়কে যানজটে চরম দুর্ভোগে পোহাচ্ছে যানবাহনের যাত্রীরা।

হাইওয়ে পুলিশ বলছে, শারদীয় দুর্গোৎসবের ছুটিতে ঘরমুখো যাত্রীদের চাপ, সকালের বৃষ্টি ও মহাসড়কে যান বিকল হওয়ার কারণে মহাসড়কে যানজট দেখা দিয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কেরও কাঁচপুর থেকে রূপসী পর্যন্ত কয়েক কিলোমিটার যানজটে আটকে আছে যানবাহন।

বিকেল সোয়া তিনটার দিকে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আমরা হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট ছিল। পূজা উপলক্ষে বাড়তি চাপ, বৃষ্টি সব মিলিয়ে নিয়ন্ত্রণ করা যায়নি। কিন্তু এখন বেশিক্ষণ গাড়ি থেমে থাকছে না। ধীরে ধীরে চলছে। দ্রুতই ফ্রি হবে মহাসড়ক।

যাত্রীরা জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন। সাধারণত দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধা ঘণ্টা সময় লাগে, আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।

কাঁচপুর মোড়ে বাসযাত্রী আল আমিন বলেন, সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েছি, এখনো নরসিংদী পার হতে পারিনি।

তবে, যানজট নিরসনে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানান কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫