, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে দৈনিক ইনকিলাব-এর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৪ পড়া হয়েছে

জাতীয় দৈনিক ইনকিলাব-এর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট শামীম আহমেদ। মামলায় ইনকিলাব সম্পাদক এ এম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালামসহ মোট ৭ জনকে আসামি করা হয়েছে। সিলেটে মহানগর দায়রা জজ আদালতের অ‍্যাডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত চৌধুরী অপি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ সেপ্টেম্বর ‘দৈনিক ইনকিলাব পত্রিকার ৯নং পৃষ্ঠার ৫নং কলামে “কোটি টাকার খাস জমি আত্মত্মসাৎ চেষ্টা: বিশ্বনাথে উত্তেজনা” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় এডভোকেট শামীম উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে মৌরসী সম্পত্তিকে সরকারের খাস খতিয়ানের তুমি বলে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে বাদির মানহানি করা হয়েছে বল তিনি উল্লেখ করেন।

মামলার বাদী অ্যাডভোকেট শামীম আহমদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু এর নামে হলুদ সাংবাদিকতা করে যদি কারও সম্মানহানি করা হয়, তাহলে আদালতের আশ্রয় নেওয়া ছাড়া উপায় থাকে না। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত। আমি আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাই।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে দৈনিক ইনকিলাব-এর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশের সময় : ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫