, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট লালন তরী থেকে পানিতে পড়ে মাসুম নামে ৪ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টায় টাঙ্গুয়ার হাওরের ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে। ঐদিন বিকেল ৪টায় তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত শিশু সিলেট শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিশুর চাচা জানান, তারা সিলেট শেখঘাট নবাব রোড এলাকা থেকে ২০ জনের একটি টিম লালন তরী নামের এক হাউসবোট বুকিং করে তাহিরপুর সদর থেকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ছেড়ে আসেন। চলতি পথে নিখোঁজ মাসুম ও অন্য একটি শিশু হাউসবোটের জানালার পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে ছিলানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক হাউসবোট থেকে নিখোঁজ শিশুর বাবা পানিতে লাফ দিলেও তাকে খোঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুর বাবা কবির হোসেন জানান, তার একমাত্র সন্তান মাসুম পানিতে পড়ার সঙ্গে সঙ্গে তিনিও লাফ দেন পানিতে। কিন্তু খুঁজে পাননি।

এ বিষয়ে ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫