, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলাশপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) এবং আরোহী আরশ আলী। আরশ উমরপুর বাজার এলাকার বাসিন্দা। এবং নাজমুল উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটে উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে আসলে পিছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামে একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুল ইসলাম মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত নাজমুল ইসলামের লাশ উদ্ধার করে এবং আরশ আলীকে আহত অবস্থা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময় : ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫