, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটে সমন্বিত অভিযানে এখন পর্যন্ত আনুমানিক ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে ক্রাশার মিলেও পাথর উদ্ধার কার্যক্রম চলছে।

১৩ আগস্ট বুধবার রাত ১০টার পর রাস্তায় থেকে পাথরবোঝাই ৭৮ টি ট্রাক থেকে আনুমানিক ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এর আগে, ধলাই নদীর আশপাশে স্তুপ করে রাখা ১২ হাজার ঘনফুট পাথর নদীতে ফেলা হয়।

জেলা প্রশাসন জানায়, উদ্ধার হওয়া পাথরগুলো ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় আগের মতোই বিছিয়ে দেয়া হবে।

এদিকে, পাথর লুটের ঘটনায় বুধবার মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

প্রকাশের সময় : ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫