, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে এবার মাদ্রাসার পাশেই শিক্ষককে ছুরিকাঘাতে খুন

সিলেটে মাওলানা জুবায়ের আহমদ (৫৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের বড়গুল এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের আহমদ বড়গু গ্রামের বাসিন্দা ও স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা বলেন, ‘গ্রামের মইন উদ্দিনের ছেলে নয়ন মাদ্রাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’ তারা জানান, এর আগেও একটি হত্যা মামলায় নয়ন জেল খাটে।

জালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত নয়ন নিহত ব্যক্তির আত্মীয়।

এদিকে গত এক সপ্তাহে এ নিয়ে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানার খাদিমনগর জাতীয় উদ্যানে ছুরিকাঘাতে খুন হন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোহাম্মদ আজাদ (২৫) নামে এক যুবক। এর আগে গত শনিবার রাতে গোলাপগঞ্জ পৌর এলাকায় ছুরিকাঘাতে খুন হন রনি হোসেন (২৯) এবং বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট নগরীর কিন ব্রিজের নিচে ছিনতাই সংক্রান্ত বিরুদ্ধে খুন হন ডালিম নামের আরেক যুবক।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে এবার মাদ্রাসার পাশেই শিক্ষককে ছুরিকাঘাতে খুন

প্রকাশের সময় : ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ আগস্ট ২০২৫