, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জন

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের গর্ত, দ্রুতগামী যানবাহনের বেপরোয়া চালনা এসব মিলিয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে বিভাগে মোট ২৯ টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন।

প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনার বড় অংশই জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘটেছে। বিশেষ করে মোটরসাইকেল, ট্রাক-পিকআপ ও বাসের জটিল মিশ্রণে দুর্ঘটনার হার বেড়েছে। অনেক ক্ষেত্রে গাড়ি চাপা ও মুখোমুখি সংঘর্ষ প্রাণহানির কারণ হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সিলেটসহ দেশের সব ক্ষতিগ্রস্ত সড়ক জরুরিভিত্তিতে মেরামত এবং বৃষ্টি সহনশীল সড়ক নির্মাণে নতুন কৌশল উদ্ভাবন এখন সময়ের দাবি। তিনি সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও তদারকি জোরদারের আহ্বান জানান।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জন

প্রকাশের সময় : ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫