, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে নিখোঁজের ২৩ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে চোরাকারবারি ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লার মরদেহ রোববার বিকেল সাড়ে চারটায় উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। ঘটনাটি ঘটে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায়।

জানা যায়, দুজন বিজিবি সদস্য নৌকাযোগে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা থামাতে গেলে ধাক্কায় উভয় নৌকাই ডুবে যায়। এ সময় অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠলেও সিপাহী মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা ও বিজিবি সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে তারা উদ্ধার তৎপরতায় অংশ নেন। প্রায় ২৩ ঘন্টার পর নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, গত রাত থেকে ফায়ার সার্ভিস, স্থানীয় ডুবুরি, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে নিখোঁজের ২৩ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫