, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান মৌলভীবাজারে পচা খাসির মাংস বিক্রির অপরাধে দোকান সিলগালা ওসমানীনগরে সুবিধাবঞ্চিতদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের রামাদান ফুডপ্যাক বিতরণ সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন, ফিরছে সাইফুর রহমানের নাম সিলেটের জিন্দাবাজারের ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা

সিলেটে চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ 

র গোয়াইনঘাটে ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। তিনি সোনারহাট বিজিবি ক্যাম্পের একজন সদস্য।

জানা যায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুইজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার ধাক্কায় উভয় নৌকাই পানিতে ডুবে যায়।

নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্লাহ। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে যাওয়ার ফলে এক সিপাহী নিখোঁজ রয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিস ডাকা হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে জানিয়েছি, তারা কিছু সময়ের মধ্যে পৌঁছাবে।

জনপ্রিয়

সুনামগঞ্জে শেষ হয়নি বাঁধ নির্মাণ কাজ, ঝুঁকিতে হাওরের ধান

সিলেটে চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ 

প্রকাশের সময় : ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫